লেটেস্ট নিউজ

পরমাণু তথ্য পাচার: চিনা জেনারেলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

চিনের পরমাণু বোমার ‘টপ সিক্রেট’ নথি আমেরিকার কাছে পাচারের অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল ঝ্যাং ইউঝিয়া মোটা অঙ্কের বিনিময়ে এই গোপন তথ্য ওয়াশিংটনকে দিয়েছেন বলে দাবি। জিনপিংয়ের এক সময়ের ঘনিষ্ঠ এই জেনারেলের বিরুদ্ধে পদোন্নতির জন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগও উঠেছে।

এই ঘটনার প্রেক্ষিতে বেজিং তদন্ত শুরু করেছে এবং ঝ্যাংকে কমিশন থেকে বহিষ্কার করা হয়েছে। সাত সদস্যের এই শক্তিশালী সামরিক কমিশনের সদস্য সংখ্যা বর্তমানে মাত্র দুইয়ে নেমে এসেছে। শীর্ষ পর্যায়ে এমন নজিরবিহীন দুর্নীতির জেরে চিনা সেনাবাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ভবিষ্যৎ সামরিক পরিকল্পনা বড় ধরনের সংকটের মুখে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *