লেটেস্ট নিউজ

পরমাণু যুদ্ধের প্রথম আঘাতেই ছাই হয়ে যাবে এই শহরগুলো – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান সংঘাত বিশ্বকে পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক বোতামে চাপ পড়লে মুহূর্তের মধ্যে শ্মশানে পরিণত হবে জনবহুল মহানগরীগুলো। বিশেষ করে লন্ডন বা যে কোনো দেশের রাজধানীর কেন্দ্রে যারা বসবাস করেন, বিস্ফোরণের কয়েক সেকেন্ডের মধ্যে তাদের চিহ্নটুকুও অবশিষ্ট থাকবে না।

শত্রুর নিশানায় প্রথমে কারা

যুদ্ধে প্রতিপক্ষের প্রথম লক্ষ্য থাকে বড় শহর এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এয়ারবেস, মিসাইল লঞ্চ প্যাড বা সেনা সদর দপ্তরের আশেপাশে থাকা মানুষরা সবথেকে বেশি ঝুঁকিতে রয়েছেন। হামলার প্রথম প্রহরেই এই কৌশলগত এলাকাগুলোকে গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা থাকে শত্রুদেশগুলোর।

বহুতল ভবনে মৃত্যুফাঁদ

আধুনিক শহরের আকাশচুম্বী অট্টালিকাগুলো পরমাণু হামলার সময় মরণফাঁদ হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাটির চেয়ে উচ্চতা যত বেশি হবে, তেজস্ক্রিয় বিকিরণ ও তাপপ্রবাহের কবলে পড়ার সম্ভাবনা তত বাড়বে। এই ভবনগুলো ভেঙে পড়ার পর সেখান থেকে বেঁচে ফেরা বা বাঙ্কারে আশ্রয় নেওয়া প্রায় আসাম্ভব।

পাহাড়ে পালানো কি সমাধান

অনেকে মনে করেন শহর ছেড়ে পাহাড়ে আশ্রয় নিলে প্রাণ বাঁচবে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। দুর্গম পাহাড়ি এলাকায় জরুরি চিকিৎসা বা সুরক্ষার কোনো ব্যবস্থা থাকে না। তদুপরি, বিস্ফোরণের পর বিষাক্ত তেজস্ক্রিয় ধূলিকণা বাতাসের মাধ্যমে দূরদূরান্তের পাহাড়েও পৌঁছে যাবে, যা থেকে নিষ্কৃতি পাওয়া আসাম্ভব হয়ে দাঁড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *