পরমাণু যুদ্ধ শুরু হলে কোন দেশ পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে সবার আগে – এবেলা
এবেলা ডেস্কঃ
ইসরায়েল, ইরান ও আমেরিকার মধ্যকার সংঘাত এখন ভয়াবহ রূপ নিয়েছে। চার সপ্তাহ পার হলেও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, উল্টো ঘনীভূত হচ্ছে পরমাণু যুদ্ধের আশঙ্কা। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রয়াণ এবং শীর্ষ কমান্ডারদের মৃত্যুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। খোদ আমেরিকা ও ইসরায়েলও পিছু হটতে নারাজ।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, যদি সত্যিই পরমাণু যুদ্ধ শুরু হয়, তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে লন্ডন বা নিউইয়র্কের মতো জনবহুল মেগাসিটিগুলো। শত্রুপক্ষ সাধারণত প্রতিপক্ষ দেশের রাজধানী এবং প্রধান সামরিক ঘাঁটিগুলোকেই পরমাণু হামলার প্রাথমিক লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেয়। ফলে এই ধ্বংসলীলায় জনবসতিপূর্ণ আধুনিক শহরগুলোই সবার আগে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

