লেটেস্ট নিউজ

পরিত্যক্ত কবরস্থানে কঙ্কালের সাথে মহিলার রহস্যময় নাচ দেখে আতঙ্কিত পথচারীরা – এবেলা

এবেলা ডেস্কঃ

ইংল্যান্ডের হাল জেনারেল সিমেট্রিতে এক মহিলার অদ্ভুত আচরণকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় পঞ্চাশ বছর ধরে বন্ধ থাকা ওই ঐতিহাসিক কবরস্থানে এক মহিলাকে মানুষের কঙ্কাল নিয়ে নাচতে এবং কুকুরের সঙ্গে খেলতে দেখা যায়। গত ১১ সেপ্টেম্বর দুপুরে নানের মতো পোশাক পরা ওই মহিলাকে এমন ভয়ঙ্কর কাণ্ড করতে দেখে রাস্তা দিয়ে চলাচলকারী গাড়িচালকরাও থমকে দাঁড়ান।

দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে এই মহিলাকে নিয়ে নানা গুঞ্জন থাকলেও সম্প্রতি এক ব্যক্তির ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। উল্লেখ্য, ১৮৪৭ সালে তৈরি এই কবরস্থানটি ১৯৭২ সাল থেকে আর ব্যবহৃত হয় না। এখানে মূলত ১৮০০ শতকের কলেরায় মৃত ব্যক্তিদের সমাধিস্থ করা হয়েছিল। দিনের আলোয় এমন ভৌতিক দৃশ্য দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা এখন ওই মহিলার পরিচয় ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *