লেটেস্ট নিউজ

পরিবারের সম্মান বাঁচাতে বড় বোনকে কুপিয়ে খুন করল ছোট ভাই, রক্তক্ষয়ী ঘটনা – এবেলা

এবেলা ডেস্কঃ

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলায় এক যুবতীকে তার নিজের ছোট ভাই নৃশংসভাবে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। থাচু কুদিইরুপ্পু এলাকার বাসিন্দা ২৮ বছর বয়সী রাধিকা স্থানীয় এক বিবাহিত পুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এই বিষয়টি নিয়ে এলাকায় কানাঘুষো শুরু হলে পরিবারের সম্মান নষ্ট হওয়ার আশঙ্কায় ছোট ভাই কান্নান বারবার বোনকে সতর্ক করেন। এই নিয়ে ভাইবোনের মধ্যে নিয়মিত অশান্তি লেগে থাকত। শেষমেশ বুধবার বিবাদ চরম পর্যায়ে পৌঁছালে রাগের মাথায় কান্নান ঘর থেকে চাপাতি এনে দিদি রাধিকাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন।

রক্তাক্ত অবস্থায় রাধিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশী ও গ্রামবাসীদের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানোর পাশাপাশি পালানোর চেষ্টাকালে অভিযুক্ত ভাই কান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে নিজের দিদিকে খুনের এই মর্মান্তিক ঘটনাটি গোটা এলাকায় শোকের পাশাপাশি গভীর চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *