পরিসংখ্যানে ভারত সেরা হলেও কোন তিন চালে রবিবাসরীয় যুদ্ধে টেক্কা দিতে পারে পাকিস্তান? – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে আটবারের সাক্ষাতে সাতবার হারলেও রবিবার তিনটি বিশেষ সুবিধায় এগিয়ে থাকবে পাকিস্তান। দীর্ঘক্ষণ শ্রীলঙ্কায় অবস্থান করায় সেখানকার পিচ ও কন্ডিশন সম্পর্কে বাবর আজমরা অনেক বেশি ওয়াকিবহাল। বিপরীতে ভারত প্রস্তুতির জন্য সময় পাচ্ছে খুবই কম।
পাকিস্তান এবার পাঁচ বিশেষজ্ঞ স্পিনার নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপে ধস নামানোর পরিকল্পনা করেছে। বিশেষ করে রহস্যময় বোলার উসমান তারিক টিম ইন্ডিয়ার জন্য বড় হুমকি হতে পারেন। এছাড়া ওপেনার অভিষেক শর্মার চোট এবং পাকিস্তানের সাম্প্রতিক জয়ী ফর্ম ভারতের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

