লেটেস্ট নিউজ

পর্দার গিরিশ ঘোষ কি বাস্তবের ব্রাত্য? সৃজিতের ছবিতে অভিনয় নিয়ে বিস্ফোরক মন্ত্রী! – এবেলা

এবেলা ডেস্কঃ

সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে আইকনিক চরিত্র গিরিশচন্দ্র ঘোষের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন ব্রাত্য বসু। অভিনেতা হিসেবে এই চরিত্রটি ফুটিয়ে তোলা তাঁর কাছে ছিল এক বিশাল চ্যালেঞ্জ। ব্রাত্য জানান, গিরিশ ঘোষের জীবনের নানা জটিল স্তর, তাঁর পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এবং থিয়েটার পলিটিক্সকে পর্দায় জীবন্ত করতে তিনি পরিচালকের নির্দেশকেই শিরোধার্য করেছেন। নিজের অভিনীত এই চরিত্রটি নিয়ে বর্তমানে বেশ কিছুটা উদ্বিগ্ন্ন ও আশাবাদী তিনি।

একান্ত আলাপচারিতায় ব্রাত্য আক্ষেপ করে জানান, সাধারণ মানুষ তাঁকে মন্ত্রী হিসেবে বেশি চিনলেও শিল্পী হিসেবে খুব কম মানুষই চেনেন। তাঁর মতে, রাজনীতির জগতের বিশাল পরিচিতির চেয়েও ওই মুষ্টিমেয় শিল্পপ্রেমী মানুষের ভরসা তাঁর কাছে অনেক বেশি মূল্যবান। শিল্পের খাতিরে নিজেকে ‘ডন কিহোতে’ হিসেবে কল্পনা করা ব্রাত্য মনে করেন, বর্তমান যুগে টিকে থাকতে হলে একজন শিল্পীকে একই সাথে শিল্পী এবং কৌশলী দুই-ই হতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *