লেটেস্ট নিউজ

পর্যটকদের জন্য বড় চমক! পুরীর ধাঁচে এবার দিঘার জগন্নাথ মন্দিরেও ধ্বজাদান ও মহাপ্রসাদ – এবেলা

এবেলা ডেস্কঃ

সৈকত শহর দিঘার জগন্নাথ মন্দিরকে ঘিরে পর্যটকদের উন্মাদনা তুঙ্গে। এবার পুরীর আদলে দিঘার মন্দিরেও শুরু হয়েছে ‘ধ্বজা সেবা’। ভক্তরা চাইলে নির্দিষ্ট ফোন নম্বরে বুকিং করে মন্দিরের চূড়ায় ধ্বজাদান করতে পারবেন। প্রতিদিন বিকেল ৪টে নাগাদ সেবায়েতরা মন্দিরের শিখরে এই ধ্বজা বাঁধবেন। মন্দির কর্তৃপক্ষের আশা, এই নতুন উদ্যোগ পর্যটকদের কাছে দিঘার আকর্ষণ আরও বহুগুণ বাড়িয়ে দেবে।

পাশাপাশি, মন্দিরে ভক্তদের জন্য বিশেষ মহাপ্রসাদ বিলির ব্যবস্থাও করা হয়েছে। খিচুড়ি ভোগ, লুচি ও মিষ্টিসহ আট প্রকার প্রসাদ পাওয়া যাবে। তবে মধ্যাহ্নভোজ ও সন্ধ্যার মহাপ্রসাদের জন্য ভক্তদের আগের দিন বা নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্রিম বুকিং করতে হবে। ইসকন কলকাতা ও মন্দির ট্রাস্টের এই উদ্যোগ দিঘার জগন্নাথধামকে ধর্মীয় পর্যটনের এক অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *