লেটেস্ট নিউজ

পর্যায়ের ভয় নাকি রাজনৈতিক চাল? মমতাকে তীব্র আক্রমণ শমীকের – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটের মুখে তপ্ত বাংলা। একদিকে দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনে নালিশ জানাল তৃণমূল, অন্যদিকে পাল্টা তোপে সরব বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মমতার ‘অস্থিরতা’র নেপথ্যে পরাজয়ের আতঙ্ক কাজ করছে বলে দাবি তাঁর। সল্টলেকের সাংবাদিক বৈঠকে শমীক প্রশ্ন তোলেন, রাজ্যে অশান্তির অভিযোগ সত্যি হলে পুলিশ কেন আগে ব্যবস্থা নেয়নি? পালটা শাসকের বিরুদ্ধেই উস্কানির অভিযোগ তুলেছেন তিনি।

এদিকে আরজি কর হাসপাতালে লিফটে আটকে যুবকের মর্মান্তিক মৃত্যুতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে বিজেপির অন্দরেও টিকিট না পাওয়া নিয়ে ক্ষোভ তুঙ্গে। প্রাক্তন রাজ্য সভাপতির স্ত্রী রিঙ্কু মজুমদার সরাসরি পরিবারতন্ত্রের অভিযোগ তুলে সরব হয়েছেন। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে শাসক-বিরোধী দ্বন্দ্বে টগবগ করে ফুটছে বঙ্গ রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *