পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ হতে দেব না, শুভেন্দুর নতুন হুংকার – এবেলা
এবেলা ডেস্কঃ
ব্যারাকপুরে অমিত শাহের জনসভায় দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তাঁর মুখে শোনা গেল নতুন স্লোগান। শুভেন্দু বলেন, “তৃণমূল হিন্দুদের বিভক্ত করার চেষ্টা করছে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ বা জামাতিদের হাতে ছেড়ে দেব না।”
আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়ে তিনি আরও জানান, ভাষা বা জাতের নামে কোনো বিভাজন বরদাস্ত করা হবে না। প্রতিটি বুথকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে তাঁর সাফ কথা, “মেরা বুথ সবসে মজবুত” এবং “নো ভোট টু মমতা”।

