পশ্চিম এশিয়ার আকাশপথে জারি হলো চরম সতর্কতা, বদলে যাচ্ছে বিমানের রুট – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বিমানযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইরান, ইজরায়েল, লেবানন ও কাতারসহ সাতটি দেশের আকাশপথ এড়ানোর পরামর্শ দিয়েছে ডিডিসিএ। তবে ওমান ও সৌদি আরবের আকাশপথ ব্যবহারের ক্ষেত্রে বিশেষ কিছু শর্তসাপেক্ষে ছাড় দেওয়া হয়েছে।
এই কড়া নির্দেশনার ফলে আন্তর্জাতিক বিমান চলাচলের রুট আমূল পরিবর্তিত হতে পারে। এর সরাসরি প্রভাবে দীর্ঘায়িত হতে পারে সফরের সময় এবং উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে বিমান টিকিটের দাম, যা সাধারণ যাত্রীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে।

