লেটেস্ট নিউজ

পাঁচ বছর পরই বিয়ের পিঁড়িতে অনন্যা পাণ্ডে ফাঁস করলেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে সম্প্রতি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিয়ে নিয়ে মুখ খুলেছেন। একটি সাক্ষাৎকারে তিনি জানান যে আগামী পাঁচ বছরের মধ্যে তিনি নিজেকে বিবাহিত হিসেবে দেখতে চান। একটি সুখী সুন্দর সংসার, সন্তান এবং অনেকগুলো পোষ্য সারমেয় নিয়ে জীবন কাটানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। অনন্যার এই খোলামেলা স্বীকারোক্তি ইতিমধ্যেই তাঁর ভক্তদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে।

মেয়ের বিয়ে নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন মা ভাবনা পাণ্ডেও। পাণ্ডে পরিবারের খাদ্যরসিক স্বভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, অনন্যার বিয়েতে মাটনের নানা পদ, রসুনের আচার এবং ভারতীয় ঘরানার তিরামিশু রাখতে চান। এমনকি মেনুতে বেগুনি পরোটার মতো বৈচিত্র্যময় খাবারের ইচ্ছার কথাও তিনি জানান। সব মিলিয়ে অনন্যার বিয়ের পরিকল্পনা এখন থেকেই বলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *