লেটেস্ট নিউজ

পাকিস্তানের অনুষ্ঠান থেকে কোটি কোটির ‘আবরার বিতর্ক’ মুখ খুললেন সুনীল গাওস্কর – এবেলা

এবেলা ডেস্কঃ

গত বছর এশিয়া কাপ চলাকালীন পাকিস্তানের একটি অনুষ্ঠানে যোগদান নিয়ে নেটদুনিয়ায় তীব্র তোপের মুখে পড়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাওস্কর। সম্প্রতি দ্য হান্ড্রেড লিগে সানরাইজ়ার্স হায়দরাবাদের মালিকপক্ষের হাতে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদের দল পাওয়া নিয়ে কড়া সমালোচনা করেছিলেন গাওস্কর। তাঁর যুক্তি ছিল, পাকিস্তানি ক্রিকেটারদের দেওয়া অর্থ পরোক্ষভাবে ভারতের বিরুদ্ধেই ব্যবহৃত হয়। এই মন্তব্যের পরই নেটিজেনরা প্রশ্ন তোলেন, তবে তিনি কেন পাকিস্তানের অনুষ্ঠানে গিয়েছিলেন?

পাল্টা জবাবে গাওস্কর স্পষ্ট জানান, তিনি আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ধারাভাষ্যকার হিসেবে সেখানে গিয়েছিলেন। সংস্থার নির্দেশ পালন করা তাঁর পেশাদারিত্বের অংশ। তিনি জোর দিয়ে বলেন, “আমি পাকিস্তানের থেকে কোনো টাকা নিইনি, কাউকে টাকা দিইনি। আইসিসি-র লভ্যাংশ সব দেশই পায়।” গাওস্কর পুনরায় তাঁর অবস্থানে অনড় থেকে জানান, ট্রফি জেতার চেয়ে দেশের সেনা ও সাধারণ মানুষের জীবনের মূল্য অনেক বেশি। বিদেশি লিগ হলেও ভারতীয় মালিকদের উচিত পাকিস্তানি খেলোয়াড়দের পেছনে অর্থ বিনিয়োগ না করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *