লেটেস্ট নিউজ

পাকিস্তানের মিথ্যা ফাঁস: আকাশ কাঁপিয়ে উড়ল ‘ভূপাতিত’ সেই রাফাল! – এবেলা

এবেলা ডেস্কঃ

পাকিস্তানের দাবি ছিল নস্যাৎ, সাধারণতন্ত্র দিবসের আকাশে সগৌরবে উড়ল ভারতীয় রাফাল BS-022। ২০২৫ সালের মে মাসে ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন এই যুদ্ধবিমানটি ধ্বংস করার যে দাবি ইসলামাবাদ করেছিল, ফ্লাইপাস্টে সেটির উপস্থিতি সেই মিথ্যাকে বিশ্বদরবারে প্রকাশ করে দিল।

কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তান একাধিক রাফাল ভূপাতিত করার গুজব ছড়িয়েছিল। তবে ২৬ জানুয়ারির কুচকাওয়াজে সেই নির্দিষ্ট টেল নম্বরের বিমানটিই নিখুঁত কসরত প্রদর্শন করে ভারতের আকাশসীমার সুরক্ষা ও সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে। এর মাধ্যমে পাকিস্তানের অপপ্রচার কার্যত ধূলিসাৎ হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *