লেটেস্ট নিউজ

পাকিস্তানের স্কুল থেকে ভারতের বিরুদ্ধে হুঙ্কার পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ডের, ভাইরাল ভিডিওতে তোলপাড়! – এবেলা

এবেলা ডেস্কঃ

পহেলগাঁও হামলার মূলচক্রী লস্কর নেতা সইফুল্লা কাসুরির একটি চাঞ্চল্যকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পাকিস্তানের একটি স্কুলের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় সে দম্ভভরে দাবি করে, ভারত তাকে ভয় পায় এবং পহেলগাঁও হামলার পর আজ সে বিশ্বখ্যাত। হাফিজ সইদের এই ঘনিষ্ঠ সহযোগীকে পাক সেনার বিভিন্ন অনুষ্ঠানেও নিয়মিত আমন্ত্রণ জানানো হয় বলে সে উল্লেখ করে, যা পাকিস্তানের সরাসরি জঙ্গি-মদতের বিষয়টিকে আবারও বিশ্বমঞ্চে স্পষ্ট করে দিয়েছে।

ভিডিওতে সইফুল্লাকে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিদ্রূপ করতেও দেখা যায়। সে জানায়, ভারতীয় সেনার প্রত্যাঘাত বড় ভুল ছিল। নিরীহ ও নিরস্ত্র ২৬ জন মানুষকে হত্যার নেপথ্যে থাকা এই জঙ্গির প্রকাশ্য হুঙ্কার ভারতের নিরাপত্তা মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। পাকিস্তান বরাবরই জঙ্গি গোষ্ঠীর সাথে তাদের যোগসূত্র অস্বীকার করে এলেও, লস্কর নেতার এই দাম্ভিক ভাষণ প্রতিবেশী দেশটির দ্বিচারিতা এবং উপত্যকায় অস্থিরতা সৃষ্টির অপচেষ্টাকে পুনরায় প্রমাণ করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *