লেটেস্ট নিউজ

পাকিস্তানে ডামাডোল: টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের পথে বাবর আজমরা? – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বড়সড় ধাক্কা খেতে পারে ক্রিকেট দুনিয়া। পাকিস্তান দলের মেগা টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও নিউজ’-এর এক চাঞ্চল্যকর রিপোর্টে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সম্ভবত পাক দলকে বিশ্বকাপে খেলার অনুমতি দেবেন না।

পিসিবি (PCB) চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, এই বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। বর্তমান পরিস্থিতিতে পাক ক্রিকেটাররাও বোর্ডের পাশে দাঁড়িয়েছেন। সরকারি সবুজ সংকেত না মেলায় ক্রিকেট মহলে এখন একটাই প্রশ্ন— তবে কি এবার বিশ্বকাপ ছাড়াই ফিরতে হবে পাকিস্তানকে? ক্রমশ ঘোরালো হচ্ছে পরিস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *