পাকিস্তানে বাল্যবিবাহ রোধে কঠোর আইন: ফতোয়া জারি মৌলবাদীদের – এবেলা
এবেলা ডেস্কঃ
পাকিস্তানে বাল্যবিবাহ রুখতে ১৮ বছর বয়সের বাধ্যবাধকতা রেখে নতুন আইন পাশ করেছে শাহবাজ শরিফ সরকার। আইন অমান্য করলে জেল ও ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি বিলে সই করে একে আইনি রূপ দিয়েছেন।
তবে এই পদক্ষেপকে ‘শরিয়ত বিরোধী’ আখ্যা দিয়ে বিদ্রোহ ঘোষণা করেছেন জামাত প্রধান মৌলানা ফজলুর রহমান। তিনি প্রকাশ্যে ১০ বছরের কম বয়সী শিশুদের বিয়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। মৌলবাদীদের দাবি, এই আইন ইসলামি পরিচয় খর্ব করার একটি বিদেশি ষড়যন্ত্র।

