লেটেস্ট নিউজ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ: হতাহতের পাল্টাপাল্টি দাবি – এবেলা

এবেলা ডেস্কঃ

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সাম্প্রতিক সামরিক অভিযানকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তান সেনাবাহিনী পরিচালিত ‘অপারেশন গজব লিল-হক’ অভিযানে ২২৮ জন তালেবান সদস্য নিহত এবং ৩১৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। অভিযানের সময় তালেবানের ৭৪টি কমান্ড পোস্ট ধ্বংস ও ১৮ জনকে আটক করার কথাও জানিয়েছে তারা।

অন্যদিকে, এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে তালেবান প্রশাসন। তারা জানিয়েছে, পাকিস্তানের হামলায় তাদের মাত্র ৮ জন যোদ্ধা নিহত হয়েছেন। পাল্টা জবাবে ডুরান্ড লাইন বরাবর হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে বলে তালেবান দাবি করেছে।

উভয় দেশের পরস্পরবিরোধী তথ্যে প্রকৃত পরিস্থিতির স্বচ্ছতা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গত রবিবার নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলার পর থেকেই সীমান্ত পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল হয়ে উঠেছে, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *