লেটেস্ট নিউজ

পাকিস্তান-আফগান সীমান্তে বড় সামরিক অভিযান, উত্তপ্ত পরিস্থিতি – এবেলা

এবেলা ডেস্কঃ

সীমান্তে গুলিবর্ষণের অভিযোগে পাকিস্তান শুক্রবার ভোরে ‘অপারেশন গজব লিল হক’ নামক বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে। ইসলামাবাদ জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ায় হামলার জবাবে আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও নানগারহারে বিমান হামলা চালানো হয়েছে। এই ঘটনায় ১৩৩ জন তালিবান যোদ্ধা নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তান।

দীর্ঘদিন ধরে টিটিপি-সহ জঙ্গি গোষ্ঠীদের আশ্রয় দেওয়া নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছিল। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, ক্রমাগত উসকানিতে ধৈর্যের বাঁধ ভাঙায় এই কঠোর সামরিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সীমান্ত পেরিয়ে কৌশলগত স্থাপনায় এই হামলা দক্ষিণ এশিয়ার নিরাপত্তায় বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। ২০২১ সালে তালিবান ক্ষমতায় আসার পর দুই দেশের পারস্পরিক অবিশ্বাস এই সংঘাতকে কার্যত ‘খোলা যুদ্ধের’ দিকে ঠেলে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *