‘পাকিস্তান এক সন্ত্রাসবাদী রাষ্ট্র’, ভারতের সমালোচনা করায় ইসলামাবাদকে তুলোধোনা বালুচ নেতার – এবেলা
এবেলা ডেস্কঃ
বালুচ নেতা মির ইয়ার বালোচ পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করে সেদেশকে একটি ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছেন। তিনি সাফ জানিয়েছেন, যে দেশে হিন্দু, শিখ এবং খ্রিস্টানসহ সংখ্যালঘুদের ওপর প্রতিনিয়ত নির্যাতন চালানো হয়, সেই দেশের মুখে ভারত বা আফগানিস্তানকে নিয়ে কোনো কথা মানায় না।
বালুচ নেতার অভিযোগ, পাকিস্তান সরকার নিজের দেশের সংখ্যালঘুদের দমন করতে পরিকল্পিতভাবে জিহাদি ও ধর্মীয় চরমপন্থীদের ব্যবহার করে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্য দেশের সংখ্যালঘু অধিকার নিয়ে পাকিস্তানকে উপদেশ না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

