পাক স্পিনার আবরারকে দলে নিয়ে বির্তকে কাব্য মারান, সমাজমাধ্যমে বয়কট সানরাইজার্স ডাক – এবেলা
এবেলা ডেস্কঃ
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ ‘দ্য হান্ড্রেড’-এর নিলামে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে ২.৩৪ কোটি টাকায় দলে নিয়েছে কাব্য মারানের মালিকানাধীন সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি। এই ঘটনার পরেই উত্তাল হয়ে উঠেছে ভারতের ক্রিকেট মহল। আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকলেও বিদেশি লিগে ভারতীয় মালিকানাধীন দলে পাক তারকার অন্তর্ভুক্তিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই #ShameOnSRH এবং #BoycottSunrisers-এর মতো হ্যাশট্যাগ ট্রেন্ডিং হতে শুরু করেছে। সমালোচকদের অভিযোগ, কাব্য মারান জাতীয় আবেগকে উপেক্ষা করে কেবল ব্যবসায়িক লাভকে গুরুত্ব দিয়েছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, যেখানে ভারতীয় দলগুলো দীর্ঘদিন ধরে পাকিস্তানি খেলোয়াড়দের এড়িয়ে চলছে, সেখানে বিদেশি লিগে কেন এই মেরুদণ্ডহীন অবস্থান নেওয়া হলো।
উল্লেখ্য, ‘দ্য হান্ড্রেড’ লিগের মোট আটটি দলের মধ্যে চারটির মালিকানায় রয়েছে ভারতীয় সংস্থা। আগামী ২১ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় সানরাইজার্সের এই সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক এখন তুঙ্গে। একদিকে আইপিএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে ফ্র্যাঞ্চাইজি মালিকদের এই আন্তর্জাতিক বিনিয়োগ ও খেলোয়াড় নির্বাচন ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে নতুন করে বির্তকের আগুন জ্বালিয়ে দিয়েছে।

