লেটেস্ট নিউজ

পাঞ্জাবে রেলপথে ভয়াবহ বিস্ফোরণ: খলিস্তানি যোগের আশঙ্কায় তদন্তে এনআইএ – এবেলা

এবেলা ডেস্কঃ

সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পাঞ্জাবের সিরহিন্দের কাছে রেলপথে এক ভয়াবহ বিস্ফোরণে মালবাহী ট্রেনের ইঞ্জিন ও ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ গোষ্ঠীর দায় স্বীকারের চিঠি ছড়িয়ে পড়ার পর ঘটনার পেছনে খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের হাত থাকার সম্ভাবনা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

ফতেগড় সাহিবের এই বিস্ফোরণস্থলে ইতিমধ্য়েই এনআইএ ও ইন্টেলিজেন্স ব্যুরো তল্লাশি শুরু করেছে। বড়সড় নাশকতার ছক বানচাল করতে এবং শান্তি বজায় রাখতে পাঞ্জাব জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *