লেটেস্ট নিউজ

পান্নুনকে খুনের ছক! মার্কিন আদালতে দোষী ভারতীয় যুবক—পর্দার আড়ালে কী ছিল? – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : খলিস্তানি জঙ্গি নেতা গুরুপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের মামলায় বড়সড় মোড়। আমেরিকার নিউ ইয়র্ক ফেডারেল আদালতে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন ৫৪ বছর বয়সি ভারতীয় নাগরিক নিখিল গুপ্তা। চেক প্রজাতন্ত্র থেকে প্রত্যর্পণের পর মার্কিন জেলে বন্দি নিখিল জানান, পান্নুনকে মারতে তিনি মোটা টাকার বিনিময়ে এক হিটম্যান ভাড়া করেছিলেন। আগামী ২৯ মে তাঁর সাজা ঘোষণা করবে আদালত, যেখানে সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে তাঁর।

ভারত সরকার ইতিপূর্বেই পান্নুনকে ‘সন্ত্রাসবাদী’ হিসেবে ঘোষণা করেছে এবং তাঁর সংগঠনকে নিষিদ্ধ করেছে। নিখিলকে গ্রেপ্তারের পর নয়াদিল্লি তাঁকে আইনি সহায়তা দেওয়ার কথা জানালেও, আদালতে তাঁর দোষী সাব্যস্ত হওয়ার বিষয়ে এখনও কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, পান্নুন দীর্ঘদিন ধরেই আমেরিকার মাটিতে বসে ভারত-বিরোধী বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চালানোর অভিযোগে অভিযুক্ত। বর্তমানে এই মামলার চূড়ান্ত রায়ের দিকে তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *