পায়ে কি হঠাৎ ব্যথা বা ফোলাভাব দেখা দিচ্ছে? অবহেলা করলে বড় বিপদ হতে পারে আপনার হার্টের!
নিউজ ডেস্ক : আপনার কি মাঝেমধ্যেই পা ফুলে যাচ্ছে বা গোড়ালি ব্যথা করছে? ঘুমের মধ্যে সাইলেন্ট হার্ট অ্যাটাক এখন আমাদের সবার জন্যই বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। হার্টের ব্লকেজ বা রক্ত সঞ্চালনে সমস্যা থাকলে শরীর জানান দেয়, যা আমরা অনেক সময় সাধারণ ব্যথা ভেবে ভুল করি। এই অবহেলা আপনার জীবনের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
চিকিৎসকদের মতে, পায়ের ৫ সেকেন্ডের একটি সহজ পরীক্ষাতেই বোঝা সম্ভব আপনার হার্ট কতটা নিরাপদ। ধমনীর মুখ সরু হয়ে রক্ত চলাচল ব্যাহত হলে শরীরে তরল জমতে শুরু করে, যার প্রথম প্রভাব পড়ে পায়ে। হার্টের কার্যক্ষমতা কমে গেলে সাধারণ মানুষের হাঁটাচলায় সমস্যা ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। তাই পায়ের যেকোনো অস্বাভাবিক পরিবর্তনকে গুরুত্ব দিন এবং দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন।

