পিএম কিষাণ যোজনার ২২তম কিস্তি পাওয়ার আগে এই কাজটি না করলে আটকে যাবে আপনার টাকা – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২২তম কিস্তির অপেক্ষায় রয়েছেন দেশের কোটি কোটি কৃষক। তবে পরবর্তী কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢোকার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সেরে রাখা বাধ্যতামূলক। আপনার মোবাইল নম্বরটি যদি পিএম কিষাণ পোর্টালে আপডেট করা না থাকে, তবে সরকারি টাকা পেতে সমস্যার সম্মুখীন হতে পারেন।
মোবাইল নম্বর আপডেট করা কেন জরুরি?
সরকারি নিয়ম অনুযায়ী, মোবাইল নম্বর লিঙ্ক থাকলে তবেই কিস্তির টাকা জমা পড়ার কনফার্মেশন মেসেজ এবং যোজনা সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি কৃষকদের ফোনে পৌঁছাবে। নম্বর আপডেট না থাকলে আপনি অনেক জরুরি তথ্য থেকে বঞ্চিত হতে পারেন।
বাড়িতে বসে অনলাইনে আপডেট করার পদ্ধতি
১. পিএম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট (pmkisan.gov.in) ভিজিট করুন।
২. হোমপেজে থাকা ‘e-KYC’ বিকল্পটি বেছে নিন।
৩. আপনার আধার নম্বরটি লিখুন।
৪. এরপর নতুন মোবাইল নম্বর দেওয়ার অপশন আসবে, সেখানে নম্বরটি দিয়ে ওটিপি (OTP) ভেরিফিকেশন সম্পন্ন করুন।
বিকল্প পদ্ধতি
যাঁরা অনলাইনে করতে পারছেন না, তাঁরা নিকটবর্তী সিএসসি (CSC) সেন্টার বা বসুধা কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে তথ্য আপডেট করিয়ে নিতে পারেন। এছাড়া নিজে থেকে নথিভুক্ত কৃষকরা পোর্টালে থাকা ‘Updation of Self Registered Farmers’ সেকশনে গিয়েও ভুল সংশোধন করতে পারবেন।

