স্পোর্টস

পিএসএল নিলামে স্টিভ স্মিথের ইতিহাস, আফগান ক্রিকেটারদের বয়কটে তুঙ্গে বিতর্ক!

পাকিস্তান সুপার লিগের ১১তম মরশুমের নিলামে ইতিহাস গড়লেন স্টিভ স্মিথ। নতুন ফ্র্যাঞ্চাইজি শিয়ালকোট স্ট্যালিয়ন্স তাঁকে প্রায় ১৪ কোটি পাকিস্তানি রুপিতে দলে নিয়েছে, যা লিগের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক। প্রথমবারের মতো চালু হওয়া এই নিলামে মোট ১০৩ জন ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছেন। দেশীয় তারকাদের মধ্যে নাসিম শাহ ও সাইম আয়ুব চড়া দামে বিক্রি হলেও বাবর আজমকে ধরে রেখেছে পেশোয়ার জালমি।

তবে মাঠের লড়াই শুরুর আগেই কূটনৈতিক টানাপোড়েনে উত্তপ্ত পিএসএল। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার তিক্ত সম্পর্কের জেরে রহমানুল্লাহ গুরবাজসহ একাধিক আফগান তারকা নিলাম থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে এবার আটটি দল অংশ নেবে। রেকর্ড মূল্যের হাতছানি আর রাজনৈতিক বিতর্কের মিশেলে এবারের পিএসএল এখন বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *