লেটেস্ট নিউজ

পিঙ্ক বুক প্রকাশ নিয়ে লোকসভায় তৃণমূল সাংসদ দেবের প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন রেলমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

বিগত দুই বছর ধরে রেলের ‘পিঙ্ক বুক’ কেন প্রকাশিত হচ্ছে না, তা নিয়ে বুধবার লোকসভায় সরব হলেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী (দেব)। রেলের বিভিন্ন প্রকল্পের আর্থিক বরাদ্দ ও অগ্রগতির খতিয়ান সম্বলিত এই গুরুত্বপূর্ণ দলিলটি দীর্ঘ সময় জনসমক্ষে না আসায় তিনি লিখিতভাবে কেন্দ্রীয় সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেন।

সাংসদ দেবের এই সুনির্দিষ্ট প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে জানান যে, বর্তমানে ২০২৬-২৭ আর্থিক বছরের জন্য রেলের বাজেট স্টেটমেন্ট তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। রেলমন্ত্রীর এই সংক্ষিপ্ত জবাবে পিঙ্ক বুক বন্ধ থাকা নিয়ে ধোঁয়াশা কাটেনি।

রেলের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে পিঙ্ক বুক একটি অপরিহার্য নথি হিসেবে বিবেচিত হয়। লোকসভায় এই বিষয়টি উত্থাপিত হওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। রেল দপ্তর কেন এই তথ্য প্রকাশে গড়িমসি করছে, তা নিয়ে বিরোধী শিবিরের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *