লেটেস্ট নিউজ

পিছু হঠলেন ট্রাম্প: গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্কের হুমকি প্রত্যাহার – এবেলা

এবেলা ডেস্কঃ

নেটোর সাথে ফলপ্রসূ আলোচনার পর গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর অবস্থান থেকে সরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় দেশগুলোর ওপর প্রস্তাবিত বিতর্কিত আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা বাতিল করেছেন তিনি। সামরিক শক্তির বদলে এখন আলোচনার মাধ্যমে আর্কটিক অঞ্চলে খনিজ সম্পদ ও নিরাপত্তা নিশ্চিত করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

নতুন এই কাঠামোর আওতায় গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ডেনমার্কের সাথে আলোচনা চলবে। আপাতত পহেলা ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া শুল্কের খড়্গ সরছে ইউরোপের ওপর থেকে। ডেনমার্ক ও নেটো এই সমঝোতাকে স্বাগত জানিয়ে ডেনিশ সার্বভৌমত্ব বজায় রেখেই নিরাপত্তা সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *