লেটেস্ট নিউজ

পিছোচ্ছে রাজ্য বাজেট অধিবেশন! – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভার শেষ বাজেট অধিবেশন আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নবান্ন ও বিধানসভা সূত্রে খবর, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে এই অধিবেশন শুরু হতে পারে। সে ক্ষেত্রে রাজ্য বিধানসভায় অন্তর্বর্তী বাজেট বা ‘ভোট-অন-অ্যাকাউন্ট’ কবে পেশ করা হবে, তা নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ী সরকার আগামী ৫ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশ করতে পারে। তবে দিনক্ষণ নিয়ে এখনও চূড়ান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভার এই গুরুত্বপূর্ণ অধিবেশনের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *