লেটেস্ট নিউজ

পিয়া চক্রবর্তীর কোলে তৃণমূল নেতার আদুরে কন্যা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ঝুঁটি’র ছবি – এবেলা

এবেলা ডেস্কঃ

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী পিয়া চক্রবর্তী একটি খুদের সঙ্গে আদুরে ছবি শেয়ার করেছেন। ছবিতে হলুদ কুর্তি ও চশমা পরিহিত পিয়ার কোলে থাকা এই শিশুটি হলো জনপ্রিয় চিত্রনাট্যকার সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর কন্যা অরণ্যানী, যার ডাকনাম ‘ঝুঁটি’। গত ফেব্রুয়ারিতেই এই খুদের সঙ্গে প্রথম মোলাকাত সারেন পিয়া।

টলিউডের পরিচিত মুখ সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় এবং রাজনৈতিক ব্যক্তিত্ব অরূপ চক্রবর্তী চলতি বছরের শুরুতেই কন্যাসন্তান দত্তক নেওয়ার খবর জানিয়েছিলেন। ‘মুখার্জি দার বউ’ বা ‘অনুসন্ধান’-এর মতো ছবির চিত্রনাট্যকার সম্রাজ্ঞী ও অরূপের পারিবারিক বন্ধু পিয়া। সেই সুবাদেই পরম-জায়ার কোলে দেখা গেল এই তারকা সন্তানকে, যাকে নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে।

গত বছর জুন মাসে পরমব্রত ও পিয়ার জীবনে এসেছে পুত্রসন্তান নিষাদ ওরফে নডি। নিজেদের সন্তান সামলানোর পাশাপাশি বন্ধু সম্রাজ্ঞীর দত্তক কন্যার সঙ্গেও সময় কাটাতে দেখা গেল পিয়াকে। দুই পরিবারের এই ঘনিষ্ঠ সম্পর্ক এবং খুদে ‘ঝুঁটি’র সঙ্গে কাটানো মুহূর্তগুলো এখন নেটপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *