লেটেস্ট নিউজ

পুণেতে বাংলা বলায় প্রাণ গেল পুরুলিয়ার যুবকের! নেপথ্যে কি ঘৃণা নাকি অন্য কিছু?

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন বাংলার পরিযায়ী শ্রমিক। মহারাষ্ট্রের পুণেতে কেবল বাংলা ভাষায় কথা বলার অপরাধে পুরুলিয়ার বরাবাজারের বাসিন্দা সুখেন মাহাতোকে (৩১) পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। বুধবার শিকারপুর থানার করেগাঁও ভিমা এলাকা থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জঙ্গলমহলে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন ভাই পুণের একটি কারখানায় কাজ করতেন। মঙ্গলবার ডিউটিতে যাওয়ার পর নিখোঁজ হন সুখেন, পরে উদ্ধার হয় তাঁর ক্ষতবিক্ষত দেহ। রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বর্তমানে ৭০ হাজার টাকা খরচ করে অ্যাম্বুল্যান্সে করে তাঁর মৃতদেহ গ্রামে ফিরিয়ে আনা হচ্ছে। ঘটনায় তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *