পুতিনকে মোদীর উপহার! গীতার যে বিশেষ বার্তা ভারত-রাশিয়া সম্পর্কে প্রভাব ফেলবে? – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’দিনের ভারত সফরে আসা রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে রুশ ভাষায় অনুদিত ভগবদ গীতার একটি বিশেষ কপি উপহার দিয়েছেন। মোদী ‘এক্স’-এ ছবি শেয়ার করে জানিয়েছেন, গীতার শিক্ষা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। দীর্ঘস্থায়ী ভারত-রাশিয়া অংশীদারিত্ব আরও জোরদার করাই এই সফরের মূল লক্ষ্য।

