লেটেস্ট নিউজ

পুতিনকে হত্যার চেষ্টা? মস্কো-কিয়েভ দ্বন্দ্বে তুঙ্গে উত্তেজনা – এবেলা

এবেলা ডেস্কঃ

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত থামার কোনো লক্ষণ নেই। সম্প্রতি ক্রেমলিনে প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ তুলেছে মস্কো, যাকে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যা দিয়েছেন রুশ বিদেশমন্ত্রী লাভরভ। এর ফলে দুই দেশের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা আরও ফিকে হয়ে গিয়েছে এবং হামলার তীব্রতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার এই দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও মিথ্যাচার’ বলে উড়িয়ে দিয়েছেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ক্রমাগত বৈঠক ও আলোচনা ব্যর্থ হওয়ায় সংঘাতের ভবিষ্যৎ এখন চরম ধোঁয়াশার মধ্যে, যার ফলে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *