পুনেতে পুরুলিয়ার শ্রমিকের রহস্যমৃত্যুর নেপথ্যে কি নিছকই মদ্যপ বচসা – এক ঝলক NEWS বাংলা – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর মৃত্যুতে দানা বেঁধেছে রহস্য। প্রাথমিক তদন্তে পুনে পুলিশ জানিয়েছে, মদ্যপ অবস্থায় বচসার জেরে গত ৯ ফেব্রুয়ারি রাতে এই হত্যাকাণ্ড ঘটেছে। সিসিটিভি ফুটেজে দুই ব্যক্তির সাথে সুখেনকে তর্কে জড়াতে দেখা গেলেও খুনের সরাসরি প্রমাণ এখনও মেলেনি।
যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একে ভাষাভিত্তিক বিদ্বেষমূলক অপরাধ বলে দাবি করেছেন, তবে পুলিশ সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তদন্তকারীদের মতে, এই ঘটনার সাথে কোনো জাতিগত বা ভাষাগত বিদ্বেষের যোগসূত্র পাওয়া যায়নি। পুলিশ একটি মামলা দায়ের করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

