লেটেস্ট নিউজ

পুরস্কার পেল মধ্যস্থতাকারী পাকিস্তান! ২০ জাহাজকে বিশেষ ছাড় দিচ্ছে ইরান – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকা ও ইরানের রক্তক্ষয়ী লড়াই থামানোর পুরস্কার কি পেল ইসলামাবাদ? বন্ধুত্বের খাতিরে হরমুজ প্রণালী দিয়ে ২০টি পাক জাহাজকে নিরাপদে যাতায়াতের অনুমতি দিল তেহরান। শনিবার পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার এই বড় খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, প্রতিদিন দু’টি করে পাক পতাকাবাহী জাহাজ এই পথ অতিক্রম করবে। পাক প্রশাসনের দাবি, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেই এই গঠনমূলক পদক্ষেপ।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের ১৫ দফা শান্তি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েই তেহরানের নজরে এসেছে পাকিস্তান। খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান সফরে যাচ্ছেন বলেও খবর। যুদ্ধের আবহে হঠাৎই গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হয়ে ওঠা শাহবাজ সরকারের প্রস্তাবে ট্রাম্প এবং ইরান উভয়েই সায় দিয়েছে বলে সূত্রের দাবি। আগামী দিনে পাকিস্তানের মাটিতেই বিবাদমান দুই দেশ আলোচনার টেবিলে বসতে পারে বলে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *