পুরীর হোটেল বুকিংয়ে জালিয়াতি: পুণে থেকে গ্রেফতার মাস্টারমাইন্ড – এবেলা
এবেলা ডেস্কঃ
ভুয়ো ওয়েবসাইট খুলে পুরীর নামী হোটেলের বুকিংয়ের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পুণে থেকে ৪১ বছর বয়সী হুজাইফা সাবির দরবারকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ কলকাতার এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এই বড়সড় প্রতারণা চক্রের হদিশ মেলে। ধৃতের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ও পেন ড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে।
তদন্তে জানা গেছে, অন্তত ৩০ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ১৩.৬ লক্ষ টাকা আত্মসাৎ করেছে এই চক্রটি। ডিজিটাল লেনদেনের সূত্র ধরে পুলিশ অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। ধৃতের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও ভারতীয় ন্যায় সংহিতায় মামলা রুজু হয়েছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

