লেটেস্ট নিউজ

‘পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দেব’, আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে প্রতিবেশী দেশগুলোকে কী জানাল ইরান? – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পাল্টায় এবার রণংদেহী মেজাজে ইরান। পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়েছেন, আমেরিকার মদতপুষ্ট যেকোনো পদক্ষেপের জবাবে পুরো অঞ্চলে ‘আগুন ধরিয়ে দেওয়া’ হবে। বিশেষ করে সৌদি আরব ও তুরস্কের মতো প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে তেহরান জানিয়েছে, ইরানের ওপর হামলা চালাতে যদি কেউ নিজেদের মাটি বা আকাশসীমা ব্যবহার করতে দেয়, তবে তাদের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও পাল্টা আঘাত হানবে ইরানি সেনা।

ট্রাম্প সামাজিক মাধ্যমে ইরানের বিক্ষোভকারীদের সরকারি প্রতিষ্ঠান দখলের উস্কানি দেওয়ার পরই উত্তেজনা চরম আকার ধারণ করে। যদিও এনবিসি-র রিপোর্ট অনুযায়ী, ইরান ও আরব দেশগুলো ট্রাম্পকে জানিয়েছে যে তেহরানের শাসনব্যবস্থা পতন ঘটানোর মতো দুর্বল নয়। উদ্ভূত পরিস্থিতির মাঝেই কাতারসহ পশ্চিম এশিয়ার বেশ কিছু ঘাঁটি থেকে তড়িঘড়ি মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে। সৌদি আরব ইতিমধ্যে জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *