লেটেস্ট নিউজ

পুলিশের ওপর হামলা চালিয়ে পালানো সেই দাপুটে মুসা গ্রেফতার, কোথায় লুকিয়ে ছিল জানেন? – এবেলা

এবেলা ডেস্কঃ

সন্দেশখালিতে জমি দখল ও পুলিশের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী মুসা মোল্লা অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। শুক্রবার তদন্তে যাওয়া ন্যাজাট থানার পুলিশ কর্মীদের ওপর পরিকল্পিত হামলার পর থেকেই সে পলাতক ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ন্যাজাট এলাকা থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে চাঞ্চল্যকর ওই ঘটনায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩।

দীর্ঘদিন ধরে জোরপূর্বক কৃষিজমি দখল করে ভেড়ি তৈরি এবং স্থানীয়দের ওপর দাপট দেখানোর অভিযোগ রয়েছে মুসার বিরুদ্ধে। ইতিপূর্বে তাকে পালাতে সাহায্য করার অপরাধে তার দাদা ও দুই ভাইপোকেও গ্রেফতার করেছিল পুলিশ। আদালতের সমন এড়িয়ে চলা এই দাপুটে নেতাকে গ্রেফাতারের পর সন্দেশখালি কাণ্ডে তদন্তের মোড় ঘুরবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *