লেটেস্ট নিউজ

‘পুলিশ ব্যস্ত পিসিমণির বাড়ি পাহারায়!’ মালদায় তৃণমূল ও পুলিশকে কড়া আক্রমণ সুকান্তর – এবেলা

এবেলা ডেস্কঃ

মালদায় এসে রাজ্য প্রশাসন ও পুলিশকে একহাত নিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি অভিযোগ করেন, পুলিশ জনগণের নিরাপত্তা বাদ দিয়ে শুধু পিসি-ভাইপোর বাড়ি পাহারা দিতে ব্যস্ত। শুভেন্দু অধিকারীর সভার অনুমতি না মিললে আদালতের মাধ্যমে সভা করার হুঁশিয়ারিও দেন তিনি। পাশাপাশি অনুপ্রবেশ ইস্যু ও সিএএ নিয়ে সরব হয়ে তিনি জানান, হিন্দু উদ্বাস্তুরা আইনত নাগরিকত্ব পাবেনই।

নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন ও এসআইআর প্রসঙ্গে সুকান্ত তৃণমূলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচীকে কটাক্ষ করে তিনি একে ‘চুরির পাঁচালী’ বলে অভিহিত করেন। মুসলিমদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার না হওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি বাসন্তীর বোমা বিস্ফোরণ ও নারী নিরাপত্তা ইস্যুতে তিনি রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *