পৃথিবীর কোন দেশে টাকা গাছে ঝোলে, জেনে নিন এখনই – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রকৃতির রহস্যের শেষ নেই তবে স্কটল্যান্ডের পিক জেলার জঙ্গলে এমন এক অদ্ভুত গাছের সন্ধান মিলেছে যা দেখে রীতিমতো তাজ্জব বিশ্ববাসী। লোকমুখে প্রচলিত যে এই গাছটি প্রায় ১৭০০ বছরের প্রাচীন এবং এর সঙ্গে জড়িয়ে আছে নানা অলৌকিক বিশ্বাস। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দেশ-বিদেশের পর্যটকরা এই গাছটিকে অত্যন্ত পবিত্র মনে করেন। ভক্তদের বিশ্বাস এই গাছে মুদ্রা বা কয়েন বিদ্ধ করলে মনের বাসনা পূর্ণ হয় এবং দৈব কৃপা লাভ করা যায়।
দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রথার কারণে বর্তমানে গাছটির কাণ্ড থেকে শাখা-প্রশাখা সবটাই ধাতব মুদ্রায় ঢেকে গিয়েছে। দূর থেকে দেখলে মনে হয় যেন গাছের পাতায় পাতায় টাকা ঝুলছে। অতিরিক্ত মুদ্রার চাপে গাছটিতে এখন আর স্বাভাবিক ফল বা ফুল দেখা যায় না। প্রাচীন এই ঐহিত্যের টানে প্রতিবছর হাজার হাজার মানুষ ভিড় জমান এই জঙ্গলে। মানুষের বিশ্বাসের এই অনন্য নিদর্শনটি এখন বিশ্বজুড়ে এক অন্যতম কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

