লেটেস্ট নিউজ

পেজেশকিয়ানকে মোদীর ইদের শুভেচ্ছা: নজরে পশ্চিম এশিয়ার শান্তি ও সমুদ্রপথের নিরাপত্তা – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির আবহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলাপকালে তিনি পেজেশকিয়ানকে পবিত্র ইদ ও ইরানি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুই রাষ্ট্রনেতা ওই অঞ্চলের বর্তমান অস্থিরতা এবং সমুদ্রপথে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে দীর্ঘ আলোচনা করেন।

প্রধানমন্ত্রী মোদী পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনার পক্ষে জোর সওয়াল করেন। গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এই ধরনের ঘটনা আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যে গভীর সংকট তৈরি করে। বিশেষ করে হরমুজ প্রণালীর বর্তমান অচলাবস্থা ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে যে চ্যালেঞ্জ তৈরি করেছে, তা নিরসনে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।

ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, জ্বালানি চাহিদা মেটাতে রাশিয়া ও অন্যান্য বিকল্প উৎস থেকে এলপিজি আমদানির বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। এর আগে সফল কূটনৈতিক আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে দুটি এলপিজি জাহাজ পার করাতে সক্ষম হয়েছিল ভারত। প্রধানমন্ত্রী বর্তমানে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে ভারতের স্বার্থ ও বিশ্বশান্তি রক্ষায় সচেষ্ট রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *