লেটেস্ট নিউজ

পেনশনভোগীদের জন্য মোদী সরকারের বড় উপহার, মেয়াদ বাড়ল অটল পেনশন যোজনার – এবেলা

এবেলা ডেস্কঃ

কেন্দ্রীয় মন্ত্রিসভা অটল পেনশন যোজনার মেয়াদ ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত বৃদ্ধির অনুমোদন দিয়েছে। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বার্ধক্যে আয়ের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বড় সিদ্ধান্ত। প্রকল্পের প্রচার ও গ্যাপ ফান্ডিংয়ের জন্য আর্থিক সহায়তাও অব্যাহত থাকবে।

২০১৫ সালে চালু হওয়া এই প্রকল্পে ইতিমধ্যে ৮.৬৬ কোটির বেশি সদস্য যুক্ত হয়েছেন। নতুন ঘোষণায় গ্রাম ও শহরের শ্রমিকরা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। এই প্রকল্পের আওতায় গ্রাহকরা মাসে ১ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ন্যূনতম পেনশন পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *