লেটেস্ট নিউজ

পোষা কুকুরের উপদ্রব ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল বালুরঘাট অবরুদ্ধ জাতীয় সড়ক – এবেলা

এবেলা ডেস্কঃ

বালুরঘাটের কামারপাড়ায় পোষা কুকুরের কামড়ে অতিষ্ঠ এলাকাবাসী অবশেষে প্রতিকার চেয়ে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন। স্থানীয়দের অভিযোগ, এলাকার এক ব্যক্তির পোষা কুকুরগুলো ক্রমাগত গোরু, ছাগলসহ পথচারীদের কামড়ে দিচ্ছে। এই ঘটনার প্রতিবাদ করায় উল্টে গ্রামের তিনজনের বিরুদ্ধে কুকুরের লেজ কাটার মিথ্যা মামলা ঠুকে দিয়েছেন মালিক। এরই প্রতিবাদে শনিবার রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা, যার ফলে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে বালুরঘাট থানার আইসি এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিক্ষোভকারীদের দাবি, সমস্যার কথা আগে জানালেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, উল্টে হয়রানির শিকার হতে হচ্ছে তাঁদের। অন্যদিকে, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং গ্রামবাসীরা বালুরঘাট থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *