লেটেস্ট নিউজ

পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করলেই কেল্লাফতে! প্রতি মাসে পকেটে আসবে নিশ্চিত টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক : সংসারের খরচ সামলাতে কি হিমশিম খাচ্ছেন? নিরাপদ কোনো বিনিয়োগে কি আপনার আস্থা নেই? এবার স্ত্রীর সঙ্গে যৌথভাবে পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্পে (MIS) টাকা জমালেই মিলবে চিন্তা মুক্তি। মাত্র একবারের বিনিয়োগে প্রতি মাসে অ্যাকাউন্টে চলে আসবে সুদের মোটা টাকা, যা আপনার নিয়মিত আয়ের স্থায়ী উৎস হয়ে উঠতে পারে।

বর্তমানে বার্ষিক ৭.৪% সুদের হারে এই স্কিমটি দারুণ জনপ্রিয়। জয়েন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা রাখলে মাসে ৯,২৫০ টাকা পর্যন্ত নিশ্চিত আয় সম্ভব। পাঁচ বছরের এই বিনিয়োগে আপনার মূলধন থাকবে একদম সুরক্ষিত। সাধারণ মানুষের জন্য এটি কেবল সঞ্চয় নয়, বরং দুঃসময়ে স্বচ্ছলভাবে বাঁচার এক নির্ভরযোগ্য ভরসা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *