পোস্ট অফিসের এই স্কিমে স্বামী ও স্ত্রী মিলে পাবেন মাসে ৯২৫০ টাকা
সংসারের খরচ সামলাতে হিমশিম খাওয়া মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্তদের জন্য নিশ্চিত আয়ের সুযোগ নিয়ে এল পোস্ট অফিসের ‘মান্থলি ইনকাম স্কিম’ (POMIS)। বর্তমানে ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া এই সরকারি প্রকল্পে বিনিয়োগ সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। স্বামী-স্ত্রী মিলে একটি জয়েন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা জমা রাখলে প্রতি মাসে নিশ্চিত ৯,২৫০ টাকা আয় করা সম্ভব। অন্যদিকে, একক অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকা বিনিয়োগ করলে মাসে পাওয়া যাবে ৫,৫৫০ টাকা।
এই স্কিমের মেয়াদ ৫ বছর এবং ন্যূনতম ১,০০০ টাকা জমা দিয়েও অ্যাকাউন্ট খোলা যায়। প্রতি মাসে নির্দিষ্ট হারে সুদের টাকা পাওয়ার পাশাপাশি মেয়াদ শেষে বিনিয়োগের পুরো আসল টাকা ফেরত পাওয়ার সুবিধাও রয়েছে। বর্তমান বাজারে নিরাপদ ও স্থায়ী আয়ের জন্য বিশেষজ্ঞদের কাছে এটি অন্যতম সেরা বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে যারা ঝুঁকিহীন নিশ্চিত মুনাফা খুঁজছেন, তাদের জন্য এই সরকারি স্কিমটি অত্যন্ত লাভজনক।

