প্যাট কামিন্স ছিটকে যেতেই আইপিএলের আগে বড় চমক দিল সানরাইজার্স হায়দরাবাদ – এবেলা
এবেলা ডেস্কঃ
পিঠের চোটের কারণে প্যাট কামিন্স আইপিএল ২০২৬-এর শুরুর ম্যাচগুলোতে অনিশ্চিত হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে অরেঞ্জ আর্মি তাদের নতুন অধিনায়ক হিসেবে ইশান কিশানের নাম ঘোষণা করেছে এবং অভিষেক শর্মাকে সহ-অধিনায়ক করা হয়েছে।
সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন করা কিশানের ওপরই ভরসা রাখল টিম ম্যানেজমেন্ট। ২৮ মার্চ আরসিবির বিরুদ্ধে অভিযান শুরু করছে হায়দরাবাদ। কামিন্স সুস্থ না হওয়া পর্যন্ত ইশানই দলকে নেতৃত্ব দেবেন।

