প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা, নাম থাকছে কয়েক কোটি মানুষের – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশের সর্বোচ্চ আদালত তথা Supreme \titleonly কোর্টের কড়া নির্দেশ মেনে আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। রাজ্য নির্বাচন কমিশন (CEO) সূত্রে খবর, এবারের তালিকায় নাম থাকছে প্রায় ৭ কোটি ৮ লক্ষ ভোটারের। তবে এখনই শেষ নয়, চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও বিশেষ প্রয়োজনে সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করা যাবে বলে সবুজ সংকেত দিয়েছে আদালত।
বর্তমানে ভোটারদের নথিপত্র যাচাইয়ের কাজ অত্যন্ত গুরুত্ব সহকারে চলছে। যে সমস্ত আবেদনকারীর নথি পরীক্ষা বা স্ক্রুটিনির কাজ এখনও প্রক্রিয়াধীন, তাঁদের বিষয়টিও এই চূড়ান্ত তালিকায় বিশেষভাবে উল্লেখ করা থাকবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। মূলত নির্ভুল তালিকা তৈরি করতেই এই বিশেষ সতর্কতা অবলম্বন করছে নির্বাচন দফতর।

