প্রকাশিত হল দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, এক ক্লিকেই দেখে নিন নিজের নাম – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচন কমিশনের বড় ঘোষণা! প্রকাশিত হল দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা। ৩৭ লক্ষ নামের নিষ্পত্তি নিয়ে বড় তথ্য দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। আপনার নাম কি বাদ পড়ল? চিন্তার কিছু নেই, ঘরে বসেই দেখে নিন সম্পূর্ণ তথ্য।
কমিশন জানিয়েছে, যাদের নাম এই তালিকায় নেই তারা সরাসরি নির্দিষ্ট লিঙ্কে (https://voters.eci.gov.in/download-eroll?stateCode=S25) গিয়ে বিস্তারিত যাচাই করতে পারবেন। জুডিশিয়াল অফিসারদের ই-সাইন ও দিল্লির সার্ভার থেকে সবুজ সংকেত মেলার পরেই ধাপে ধাপে বুথ ভিত্তিক তালিকা আপলোড করা হচ্ছে।
নাম বাদ পড়লে কী করবেন?
আতঙ্কিত হওয়ার বদলে দ্রুত পদক্ষেপ নিন। কমিশন জানিয়েছে, ২৩টি জেলার জন্য মোট ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে যেখানে অবসরপ্রাপ্ত বিচারপতিরা থাকবেন। আগামী ১১ এপ্রিলের মধ্যে বাদ পড়া ভোটাররা অনলাইন বা অফলাইন উভয় মাধ্যমেই আবেদন করতে পারবেন। জেলাশাসক বা মহকুমাশাসকের দফতরে গিয়ে যেমন অফলাইনে আপিল করা যাবে, তেমনই ইসিআই নেট অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই প্রয়োজনীয় নথি জমা দেওয়া সম্ভব।
সব মিলিয়ে আদালতের নির্দেশ মেনে স্বচ্ছতার সাথে কাজ চালাচ্ছে কমিশন। নিউটাউনের জুডিশিয়াল অ্যাকাডেমিতে ট্রাইব্যুনাল গড়ার প্রক্রিয়াও প্রায় চূড়ান্ত। দ্রুত এই পরিষেবা চালু হতে চলেছে বলে আশ্বাস দিয়েছেন সিইও।

