লেটেস্ট নিউজ

প্রচণ্ড গরমে বাড়ছে অতিবেগুনি রশ্মির দাপট, সুস্থ থাকতে মানুন বিশেষ সতর্কতা – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে তাপমাত্রার পারদ চড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সূর্যরশ্মিতে অতিবেগুনি বা ইউভি (UV) বিকিরণের মাত্রা। আবহাওয়া ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দীর্ঘক্ষণ এই রশ্মির সংস্পর্শে থাকলে সানস্ট্রোক ছাড়াও ত্বক ও চোখের মারাত্মক রোগ হওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে পাহাড়ি অঞ্চল, গ্রীষ্মমণ্ডলীয় এলাকা এবং জলাশয়ের কাছাকাছি অঞ্চলে এই বিকিরণের প্রতিফলন বেশি হওয়ায় বিপদের আশঙ্কা থাকে বেশি। পরিষ্কার আকাশেও অতিবেগুনি রশ্মির সূচক বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে।

এই পরিস্থিতিতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা পেশাগত প্রয়োজনে বাইরে কাজ করেন, যেমন মৎস্যজীবী বা নির্মাণকর্মী, তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। বাইরে বেরোলে শরীর ঢাকা সুতির পোশাক, চাতা, চওড়া টুপি এবং মানসম্মত সানগ্লাস ব্যবহার করা বাধ্যতামূলক। পাশাপাশি শরীর হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পরিমাণে জল পান করার এবং ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে।

সামনে বিধানসভা নির্বাচন থাকায় রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ ও মিছিলে জনসমাগম বাড়ছে। এই ধরনের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দুপুরের তীব্র রোদ ও হিট স্ট্রোক সম্পর্কে সচেতন থাকতে হবে। স্কুল-কলেজের পড়ুয়াদের সুরক্ষায় বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কড়া রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সুস্থ থাকতে বাড়ির বাইরে বেরোনোর সময় জুতো, ছাতা ও টুপির ব্যবহার সুনিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *