লেটেস্ট নিউজ

প্রচারে বেরিয়েই স্টেথোস্কোপ হাতে ডাক্তার প্রার্থী নির্মল মাজি! ভোট চাওয়ার মাঝেই সারছেন চিকিৎসা – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটের আগেই কি বাজিমাত করলেন নির্মল মাজি? প্রচারে গিয়ে অসুস্থদের ওষুধ লিখে জিতলেন সাধারণ মানুষের মন। সোমবার সকালে গোঘাট বিধানসভা কেন্দ্রের ভাদুর, মিরগা ও চাতরা এলাকায় দলীয় কর্মীদের নিয়ে প্রচারে নামেন তৃণমূল প্রার্থী ডা. নির্মল মাজি। তবে চিরাচরিত রাজনৈতিক প্রচারের বাইরে গিয়ে এক অন্য মানবিক রূপ দেখা গেল তাঁর।

বাড়ি বাড়ি ঘোরার সময় অনেক বৃদ্ধ ও অসুস্থ মানুষের মুখোমুখি হন তিনি। রাজনীতিকের খোলস ছেড়ে তৎক্ষণাৎ চিকিৎসক হয়ে ওঠেন নির্মল। কারও রক্তচাপ মাপলেন তো কাউকে দিলেন প্রয়োজনীয় ওষুধের পরামর্শ। গতকালও এক ক্যানসার আক্রান্ত রোগীকে কলকাতায় চিকিৎসার সুব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। শুধু ভোট নয়, বিপদে আপদে ঘরের ছেলেকে পাশে পেয়ে আপ্লুত এলাকার মহিলারাও। শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে তাঁকে বরণ করে নেন স্থানীয় বাসিন্দারা। শিব মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ সারার এই অভিনব কায়দায় বিরোধীদের টেক্কা দিয়ে নির্মল মাজি সাধারণ মানুষের ঘরের মানুষ হয়ে উঠেছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *